Saturday, 27 October 2012

"কিছু ভাঙছে, কিছু খসে যাচ্ছে
বইয়ের পাতায় কার আঙুল,
এখুনি যাবে অন্য পাতায়।
দিগন্ত থেকে ভেসে আসছে বিসর্জনের সুর
ঘুম ভাঙার পর যেন আমার মন
ভালো হয়ে যায়"


নীরার অসুখ হলে যেখানে সমস্ত শহর জুড়ে থাকে সীমাহীন দুঃখ । সেখানে আজ নীরার প্রেমিক চলে গেলেন শহর ছেড়ে , পৃথিবী ছেড়ে।

কেউ কথা রাখে না, কবিও রাখেননি ।
তিনি বলেছিলেন, আমার তো কারুকে দুঃখ দেবার কথা নয়। অথচ আজ তিনি দুঃখ
দিয়ে ফিরে গেলেন না ফেরার ভিড়ে ।
সিগারেট ঠোঁটে চেপে কেউ আর
বলে উঠবেনা ,
" বেঁচে থাকা নেহাৎ মন্দ না "

বিদায় সুনীল গঙ্গোপাধ্যায়। বিদায় নীললোহিত। দিকশূন্যপুরের আমরা সবাই
আজ তোমার বিদায়ে নীল।

Friday, 19 October 2012

Sunday, 7 October 2012

Wednesday, 3 October 2012

সুরঞ্জনা, অইখানে যেয়োনাকো তুমি, 
বোলোনাকো কথা অই যুবকের সাথে; 
ফিরে এসো সুরঞ্জনা : 
নক্ষত্রের রুপালি আগুন ভরা রাতে; 

ফিরে এসো এই মাঠে, ঢেউয়ে; 
ফিরে এসো হৃদয়ে আমার; 
দূর থেকে দূরে - আরও দূরে 
যুবকের সাথে তুমি যেয়োনাকো আর। 

কী কথা তাহার সাথে? - তার সাথে! 
আকাশের আড়ালে আকাশে 
মৃত্তিকার মতো তুমি আজ : 
তার প্রেম ঘাস হয়ে আসে। 

সুরঞ্জনা, 
তোমার হৃদয় আজ ঘাস : 
বাতাসের ওপারে বাতাস - 
আকাশের ওপারে আকাশ।

Tuesday, 2 October 2012

Monday, 1 October 2012



                                     শেষ কোথায়??





 

Copyright 2010 Bangla Kobita.

Theme by WordpressCenter.com.
Blogger Template by Beta Templates.