Saturday, 29 September 2012

                                              নিঃসঙ্গ


Add caption



পরিচিত কিছু মুখ
বাধানো ফ্রেমে এলোমেলো
জীবনের ব্যস্ত স্টেশনে অভিমানী হৃদয়
বিষাদ ছুয়ে একলা বিষন্নতা
অগভীর ইচ্ছের বাধ দিয়ে গুনে যাওয়া ঢেউ
জ্যোৎস্না ভেজা শাড়ির আচল, দুপুরের আনমনা গান
আর বিকেলের খেয়ালী কৃষ্ণচূড়া
পিছু ডেকো না, অবকাশ নেই একলা ভিড়ে
তেমন করে হারানো চিবুক ছুয়ে
শরীর চাইলে আরও বেশি
নরম বুক ছুয়ে, আরও চাইলে
উষ্ণ বিভাজিকা |

Friday, 28 September 2012



তুমি আশ্চর্য ভাবে তাকালে জটিল হয়
জীবনের সম্পর্ক
অলৌকিক স্তব্ধতায় অনন্তের আলোছায়ায়
খুঁজে ফিরি পথ--
এই বুঝি মুখ ফেরানো
শব্দগুচ্ছ মায়াবী পাতার মতন
ভুলতে চেয়েছি বারবার
অথচ দেখো কি ভাবে বদলে যাচ্ছে
জীবনের রঙ!!

                
                  ---by-----SOMSHUVRA

Tuesday, 25 September 2012

 

Copyright 2010 Bangla Kobita.

Theme by WordpressCenter.com.
Blogger Template by Beta Templates.