Monday, 17 November 2014

“আমি খুব অল্প কিছু চাই !”
____হুমায়ূন আহমেদ

আমাকে ভালবাসতে হবে না,
ভালবাসি বলতে হবে না.
মাঝে মাঝে গভীর আবেগ
নিয়ে আমার ঠোঁট
দুটো ছুয়ে দিতে হবে না.
কিংবা আমার জন্য রাত
জাগা পাখিও
হতে হবে না.
অন্য সবার মত আমার
সাথে রুটিন মেনে দেখা
করতে হবে না. কিংবা বিকেল বেলায় ফুচকাও
খেতে হবে না. এত
অসীম সংখ্যক “না”এর ভিড়ে
শুধু মাত্র একটা কাজ
করতে হবে আমি যখন
প্রতিদিন এক বার “ভালবাসি” বলব
তুমি প্রতিবার
একটা দীর্ঘশ্বাস
ফেলে একটু
খানি আদর মাখা
গলায় বলবে “পাগলি”
বিশ্বাস কর!

Thursday, 6 November 2014

অদ্ভূত বিস্ময়ে চেয়ে থাকি তোমার তুমিতে 
মন্ত্র মুগ্ধ বালকের মত
আমার যা কিছু না পাওয়া , তার সব জুড়েই তো তুমি 
সকালের এলার্ম , ব্যাস্ততার ফাঁকে , অবুঝ ইচ্ছেতে 
ঘরে ফেরার টানে  
তোমায় আমার করে আগলে রাখা
পেয়ে হারানোর ভয় 
একাকিত্বে আমার আমিতে 
সব জুড়েই তো শুধু  তুমি 
আমার  না বলা মনমরা কথা 
আমার  একলা থাকার সুখ 
আবেগী মায়া , স্বপ্নহীন ঘুম 
আমার গোপন ইচ্ছে , শূন্য আকাশ 
প্রিয় মুখের এক চিলতে হাসি 
আমার যা কিছু না পাওয়া , তার সব জুড়েই তো তুমি
যদি তুমি জানতে আমার বিষন্নতার মানে 
বিষন্নতা জুড়ে আরো  কাছে পাই  তোমায় 
হলদে , সবুজে বা  নীলে  যেমন  খুব মানায়  তোমায় 
একাকিত্বে খুঁজে পাওয়া সেই নীলে 
এক পৃথিবী তুমিময় চিত্রপটে 
অনাবৃত দেহের বিস্ময়ে 
আমার যা কিছু না পাওয়া , তার সব জুড়েই তো শুধু  তুমি


                                                                                ...........স্বপ্ন সোম

Friday, 31 October 2014

কখনো ঝরতে দেখেছো সাজানো স্বপ্ন 
একলা রাত্রির আঙিনায় ?
তারাখসা র মত নিমেষে হারাতে দেখেছ 
শর্তহীন আবেগ ?
ভালোবেসেছ কখনো এমনি করে 
চোখের কোনে তপ্ত জল আর উথালপাথাল অনুভবে ?
দিশাহীন সীমান্তের নরম মনে হাত রেখে দেখেছ কখনো 
চাওয়া পাওয়ার গন্ডির বাইরে, ভালোলাগার অনুশাসনে। 
সরল বিশ্বাস এ প্রাণ নিয়ে ছুটে বেড়িয়েছ 
কালো পাঁজর এর গোলাপী চূড়ায় ?
ভাবছো কেমন খেয়ালী প্রশ্ন !
তাহলে আবার ভালবাসবে কি ভাবে ?
স্বপ্ন দেখাটাও কি নিতান্তই ছেলেমানুষি 
হয়তোবা তাই 
শোন তবে, এবুকের গভীরে অযুত স্বপ্ন 
মৃতপ্রায় ,মলিন , ভীষণ একাকীত্বে ভুগছে তারা 
আমি তো অপেক্ষায় ছিলাম, কখন আসবে 
বানভাসি জোয়ার , ভাসিয়ে নিয়ে যাবে 
গভীর আশ্লেষে চরম প্রাপ্তির চূড়ায়। 

                                                                               ...........স্বপ্ন সোম




Thursday, 30 October 2014






শিহরিত রাত্রির বিনিদ্র জোছনায় 

একা ঘুরপথে , তোমার খেয়ালী প্রেম 
অভিমানের ডিঙ্গায় বানভাসি 
অথচ দেখো তুমি আসবে বলেই 
আদরের ঘরে খুশির জোয়ার 
রাতজাগা জোনাকি ও  স্বপ্নহারা 
দূরত্বের মনখারাপ চুপিসারে তোমার আচলে 
ব্যথাগুলো ব্যথা নিয়ে  মেঘ হয়ে তোমার চোখে
বৃষ্টি হয়ে ঝরলে আমাদের  ভালবাসার নদীতে  
আমি ভাসাবো স্বপ্ন ডিঙ্গা , দুরন্ত উচ্ছাসে 
একবার ডেকে দেখো আমায় 
ভালবাসার অনটনে আজন্ম কাঙাল 
গভীর মৌনতায় খুজে পাবো তোমার গোপন ভালোবাসা। 
                                                                                   ...........স্বপ্ন সোম

Friday, 26 September 2014

অনেকদিন পর পাওয়া এরকম শরতের সকাল 
আসছে মিঠে রোদ , আসতে দাও 
চুইয়ে পরুক তোমার আচলে 
মনখারাপ এর অবুঝ বিকেলে 
নির্জন হউক অন্ধকার , আরো একটু 
ছুয়ে যাবো এলোমেলো আঙ্গুল 
চোখের স্তবধতায় খুঁজে নেওয়া না বলা কথা 
এলো চুল পড়তে দাও তোমার খেয়ালী ঠোটে 
বহুদিন পর যেন এসেছে এরকম সন্ধে 
অবুঝ আদরের অভিমানে 
আসতে দাও, গাছের শিকড়  বেয়ে পৌছে যাবো 
অতল গভীরে , আরো গভীরে 
খুঁজে নিতে দাও শিশিরভেজা ফুল, সুবাস ছড়ানো সকাল 
ভালোবাসার কলরবে নিজেকে মেলে ধরো তুমি 
চলে এসো , চলে এসো , পেতে দেবো বুক 
স্বপ্ন সাজাবো আর শিউলি ফোটাবো।


                                                                               ...........স্বপ্ন সোম   

Wednesday, 17 September 2014

ব্যবধান 


এক গুচ্ছ  অচেনা মুখ , তার মাঝেই খুজতে থাকি 
সেই চেনা মুখটাকে 
জীবনটা আজ হাওড়া স্টেশন 
ব্যস্ততা, কোলাহল --তবুও 
হৃদয়টা বড় একলা , অভিমানী 
আজ তোকে খুউব কাছে পেতে ইচ্ছে করে 
ব্যবধান বাড়লে নাকি ভালোবাসা বাড়ে 
আমায় বলেছিলি 
তুই কি জানিস ? সত্তিই তাই !
গভীর রাতে দুঃস্বপ্নের ছায়ায় 
আতকে ওঠে বোবা অনুভূতি 
খোঁজে শুধু তোর্ একটু ছোয়া 
ভালোবাসা কি শরীর খোঁজে না খোঁজে 
মনের ভাষা 
তুই কি জানিস ?

আ ন ম না ক বি

Monday, 1 September 2014

" তোমাকে চাই "
____সুমন চট্টোপাধ্যায় 

প্রথমত:, আমি তোমাকে চাই
দ্বিতীয়ত:, আমি তোমাকে চাই
তৃতীয়ত:, আমি তোমাকে চাই
শেষ পর্যন্ত তোমাকে চাই

নিঝুম অন্ধকারে তোমাকে চাই
রাতভোর হলে আমি তোমাকে চাই
সকালের কৈশোরে তোমাকে চাই
সন্ধের অবকাশে তোমাকে চাই

বৈশাখী ঝড়ে আমি তোমাকে চাই
আষাঢ়ের মেঘে আমি তোমাকে চাই
শ্রাবণে শ্রাবণে আমি তোমাকে চাই
অকালবোধনে আমি তোমাকে চাই

কবেকার কলকাতা শহরের পথে
পুরোনো নতুন মুখ ঘরে ইমারতে
অগুন্তি মানুষের ক্লান্ত মিছিলে
অচেনা ছুটির ছোঁয়া তুমি এনে দিলে
নাগরিক ক্লান্তিতে তোমাকে চাই
এক ফোঁটা শান্তিতে তোমাকে চাই
বহুদূর হেঁটে এসে তোমাকে চাই
এ জীবন ভালোবেসে তোমাকে চাই

চৌরাস্তার মোড়ে পার্কে দোকানে
শহরে গঞ্জে গ্রামে এখানে ওখানে
স্টেশন টার্মিনাস ঘাটে বন্দরে
অচেনা ড্রয়িংরুমে চেনা অন্দরে
বালিশ তোশক কাঁথা পুরোনো চাদরে
ঠান্ডা শীতের রাতে লেপের আদরে
কড়িকাঠে চৌকাঠে মাদুরে পাপোশে
হাসি রাগ অভিমানে ঝগড়া আপোসে
তোমাকে চাই, তোমাকে চাই, তোমাকে চাই, তোমাকে চাই
এক কাপ চায়ে আমি তোমাকে চাই
ডাইনে ও বাঁয়ে আমি তোমাকে চাই
দেখা না দেখায় আমি তোমাকে চাই
না-বলা কথায় আমি তোমাকে চাই

শীর্ষেন্দুর কোন নতুন নভেলে
হঠাত্ পড়তে বসা আবোলতাবোলে
অবোধ্য কবিতায় ঠুংরি খেয়ালে
স্লোগানে স্লোগানে ঢাকা দেয়ালে দেয়ালে

সলিল চৌধুরীর ফেলে আসা গানে
চৌরাশিয়ার বাঁশি মুখরিত প্রাণে
ভুলে যাওয়া হিমাংশু দত্তর সুরে
কোন্ কবেকার অনুরোধের আসরে
তোমাকে চাই, তোমাকে চাই, তোমাকে চাই, তোমাকে চাই
অনুরোধে মিনতিতে তোমাকে চাই
বেদনার আর্তিতে তোমাকে চাই
দাবীদাওয়া চাহিদায় তোমাকে চাই
লজ্জাদ্বিধায় আমি তোমাকে চাই
অধিকার বুঝে নেওয়া প্রখর দাবীতে
সারারাত জেগে আঁকা লড়াকু ছবিতে
ছিপছিপে কবিতার ছন্দে ভাষায়
গদ্যের যুক্তিতে বাঁচার আশায়
শ্রেণীহীন সমাজের চির বাসনায়
দিনবদলের খিদে ভরা চেতনায়
দ্বিধাদ্বন্দের দিন ঘোচার স্বপ্নে
সাম্যবাদের গান ঘুমে জাগরণে
বিক্ষোভে বিপ্লবে তোমাকে চাই
ভীষণ অসম্ভবে তোমাকে চাই
শান্তি অশান্তিতে তোমাকে চাই
এই বিভ্রান্তিতে তোমাকে চাই ।
 

Copyright 2010 Bangla Kobita.

Theme by WordpressCenter.com.
Blogger Template by Beta Templates.